Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদদের স্মৃতি তর্পণ করতে জামালপুরে জেলা সভাধিপতি


 

শহীদদের স্মৃতি তর্পণ করতে জামালপুরে জেলা সভাধিপতি




Atanu Hazra
Sangbad Prabhati, 14 September 2023

অতনু হাজরা, জামালপুর : সিপিআইএমের হার্মাদ বাহিনীর হাতে ২০১০ সালে নৃশংস ভাবে খুন হয়ে শহীদ হয়েছিলেন তৃণমূল কর্মী পাঁচু গোপাল রুইদাস, উত্তম ভুল ও ইসা হক মল্লিক। সেই স্মৃতি আজও টাটকা জামালপুর বাসীর মনে। যার প্রতিবাদে জামালপুর এসেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দোপাধ্যায়। শুধু জামালপুর নয় সারা পশ্চিমবঙ্গেই অনেক তৃণমূল কর্মী শহীদ হয়েছেন। ক্ষমতায় আসার পর সেই শহীদ বা শহীদ পরিবারকে ভুলে যাননি মমতা বন্দোপাধ্যায়। সম্মানের সঙ্গে শহীদের স্মরন করা হয়। 

আজ অমরপুরে এই তিনজন শহীদ এর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি তথা তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির নির্বাচিত প্রতিনিধি মিঠু মাঝি, সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, পঞ্চায়েতের সদস্যারা। উপস্থিত সকলেই শহীদ বেদীতে মাল্য দান করেন। দলীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার ও তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। সেখানেই একটি সভার আয়োজন করা হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ সেখানে সমবেত হন। সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, সিপিআইএমের সন্ত্রাসে বহু তৃণমূল কর্মী শহীদ হয়েছেন। কিন্তু দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী তাঁদের ভোলেননি। তিনি শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে যান।

বিধায়ক অলক কুমার মাঝি বলেন, শহীদদের যে স্বপ্ন ছিল তাদের দেখা সেই স্বপ্নকেই এখন বাস্তবায়িত করতে হবে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, সিপিআইএমের সেই সন্ত্রাস কখনো ভোলার নয় তাঁদের তিনজন কর্মী শহীদ হবার পর স্বয়ং মমতা ব্যানার্জী ছুটে এসেছিলেন জামালপুরে। তিনি বলেন তাঁরা সবসময শহীদ পরিবারের পাশে আছেন।