Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জোড়া কর্মসূচীতে পুলিশ সুপার


 

জোড়া কর্মসূচীতে পুলিশ সুপার




Atanu Hazra
Sangbad Prabhati, 12 September 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে মঙ্গলবার জোড়া কর্মসূচিতে এলেন পুলিশ সুপার আই পি এস কামনাশীষ সেন। আজ জামালপুরে সিদ্ধেশ্বর লজে জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩০০ জনের হাতে শাড়ি, সোয়েটার, বই, পেন ও অন্যান্য জিনিস তুলে দেন পুলিশ সুপার কামনাশীষ সেন। 

এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং, বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান সহ অন্যান্যরা। পরবর্তীতে জামালপুর থানায় একটি পাখিরালয় উদ্বোধন করেন পুলিশ সুপার কামনাশীষ সেন। জামালপুর থানাকে একেবারে ঢেলে সাজিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং।