Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান


 

ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান




Atanu Hazra
Sangbad Prabhati, 9 September 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সাদীপুর অ্যাথলেটিক ক্লাব তাদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দু দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার থেকে শুরু হয় তাদের অনুষ্ঠান। এদিন স্বর্গীয় রমেন্দু শেখর সিংহ স্মৃতি চ্যালেঞ্জ কাপে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা করেছিলেন তাঁরা।

 আনগুনা ফুটবল ক্লাব ও বড় বলরাম ফুটবল ক্লাব ফাইনালে ওঠে। ফাইনালে জয়ী হয় আনগুনা ফুটবল ক্লাব। ক্লাবের সম্পাদক মলয় সিংহ ও ক্লাবের সহ-সম্পাদক দেবাশীষ ব্যানার্জী বিজয়ী এবং বিজিত টিমের হাতে ট্রফি তুলে দেন।

 শনিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলক কুমার মাঝি ও শাহাবুদ্দিন শেখ ওরফে দানি ও পরাগ সিংহ। ৭৭ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরেসা হসপিটালের ব্লাড ব্যাঙ্কের হাতে।ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। সারাদিন নানা সংস্কৃতি অনুষ্ঠানের সঙ্গে অঙ্কন, নৃত্য, কবিতা আবৃত্তি সহ একাধিক প্রতিযোগিতা করা হয়। প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও এলাকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।