Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Accident মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু


 

Accident 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু 




Atanu Hazra
Sangbad Prabhati, 22 September 2023

অতনু হাজরা, জামালপুর : মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে একজন স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম সুপ্রিয় ধর। বয়স ৪০ বছর। আজ ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের জামালপুর থানার আঝাপুর এলাকায়। দুর্ঘটনায় সুমিত কুমার মাল নামে আরও একজন শিক্ষক আহত হয়েছেন।

জানা গেছে, ওই শিক্ষকরা জাতীয় সড়ক ধরে কলকাতার দিক থেকে সিউড়ি ফিরছিলেন। চার চাকা গাড়িটির পিছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায় এবং গাড়িটি পাল্টি খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপ্রিয় ধরের। জানা গেছে, ওই স্কুল শিক্ষকদের বাড়ি বীরভূম জেলার খয়রাসোল ব্লকে।