Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

TMC agitation তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ


 

TMC agitation 

তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ




Atanu Hazra
Sangbad Prabhati, 6 August 2023

অতনু হাজরা, জামালপুর : দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা রাজ্য জুড়ে প্রতিটি ব্লকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে অবস্থান বিক্ষোভ। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে বরাবরই মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের রাজ্যের প্রতি যে বঞ্চনা গরীব মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা ও আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার জোর করে আটকে রেখেছে। তারই প্রতিবাদে আজ জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সিধু কানু মূর্তির কাছে অবস্থান-বিক্ষোভে বসে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। 

বিক্ষোভ অবস্থান মঞ্চে উপস্থিত আছেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শাহাবুদ্দিন মন্ডল সহ প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের সদস্যরা। 

এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। শুধু বাংলার প্রতি বঞ্চনাই নয় সারা দেশ জুড়ে আজ এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বলেন রাজ্যের প্রতি কেন্দ্রের এই বঞ্চনা যদি না মেটে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।