Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SDI Training Program শিক্ষিত বেকার মহিলাদের জন্য স্বরোজগার প্রশিক্ষণ


 

SDI Training Program

শিক্ষিত বেকার মহিলাদের জন্য স্বরোজগার প্রশিক্ষণ 




Atanu Hazra
Sangbad Prabhati, 18 August 2023

অতনু হাজরা, জামালপুর : গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে উদ্ভাবনী শক্তির উন্নয়নে ১০৪ ঘন্টার প্রশিক্ষণ শুরু হলো জামালপুরের পাড়াতলে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও নাবার্ড এর সহযোগিতায় এলাকার ১৮ থেকে ৪০ বছরের ৩০ জন শিক্ষিত বেকার মহিলাদের হিরণ্য গ্রাম বিবেকানন্দ ক্রেচ সেন্টারে ২৪ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। 

মূলত কস্টিউম জুয়েলারির উপর প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ পুঁতি, জরী, পাথর দিয়ে এখন যে গয়না, রাখি, বিভিন্ন গিফট, ছোট ব্যাগ ইত্যাদি তৈরি করা হয় তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

 প্রশিক্ষণ শেষে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ১৮ আগস্ট এই প্রশিক্ষণের শুরুর দিনে উপস্থিত ছিলেন পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক অনুপ কুমার দত্ত, কোঅর্ডিনেটর পীযুষ কান্তি ঘোষ, রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি ও প্রশিক্ষকরা।