Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

New Degree Course মেমারি কলেজে চালু হলো চার বছরের নতুন স্নাতক কোর্স


 

New Degree Course

মেমারি কলেজে চালু হলো চার বছরের নতুন স্নাতক কোর্স  




Sangbad Prabhati, 7 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ পাঠক্রমে মেমারি কলেজে চার বছরের স্নাতক কোর্স চালু হলো। চার বছরের কোর্স কিভাবে ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে বা অধ্যাপক অধ্যাপিকারা কিভাবে ক্লাস করাবেন এই বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো মেমারি কলেজে। ন্যাশনাল এডুকেশন প্রোগ্রামের কারিকুলাম এন্ড ক্রেডিট ফার্মওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস্ (সিসিএফইউপি) বিষয়ক কর্মশালায় প্রধান বক্তা ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা কলেজ সার্ভিস কমিশনের মেম্বার স্বপন কুমার পান। ৭ আগস্ট প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালা শুরু হয়। মেমারি কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা কর্মী সকলকে নিয়ে কর্মশালা করা হয়। মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তীর সভাপতিত্ব এদিনের কর্মশালায় চার বছরের সিলেবাস নিয়ে আলোচনা করেন কলেজ সার্ভিস কমিশনের সদস্য স্বপন কুমার পান।

মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী জানান, ইতিমধ্যে মেমারি কলেজে আড়াই হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। এখনো বহু ছাত্র-ছাত্রী ওয়েটিংয়ে আছে, নতুন করে পোর্টাল খোলা হয়েছে। এর মধ্যে তিন বছরের স্থলে চার বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ নতুন ভাবে চালু হওয়ায় অধ্যাপক সহ নন টিচিং স্টাফদের দিশা দেখাতে এদিনের কর্মশালা আয়োজিত হয়