Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

MLA visited hospital হাসপাতাল পরিদর্শনে বিধায়ক


 

MLA visited hospital

হাসপাতাল পরিদর্শনে বিধায়ক




Sk Samsuddin
Sangbad Prabhati, 12 August 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আজ মেমারি হাসপাতালের আউটডোর সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা বা সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলে ওষুধ সাপ্লাই সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। চিকিৎসকদের কাছে জানা যায় হাসপাতালে বিশেষ করে কোন এন্টিবায়োটিক সাপ্লাই নেই। বিধায়ক বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন। 

শেষে বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালার সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হাসপাতালে নির্মীয়মান ১০০ বেডের কোবিড হাসপাতালের কাজের বিষয়ে বিধায়ক জানান প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে, আর সামান্য যা বাকি আছে কমপ্লিট হলে যথা শীঘ্র সম্ভব নতুন বিল্ডিং উদ্বোধন করা হবে এবং এখানে কোভিডের সময় কোভিডের চিকিৎসা হবে। অন্যান্য সময় হাসপাতালটি সাধারণ হাসপাতাল হিসাবে ব্যবহৃত হবে।