Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Law Minister আইনমন্ত্রী মলয় ঘটক হাসপাতালে ভর্তি


 

Law Minister

আইনমন্ত্রী মলয় ঘটক হাসপাতালে ভর্তি 




Sangbad Prabhati, 22 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক অসুস্থ হয়ে কলকাতায় চিকিৎসাধীন। মঙ্গলবার বিধানসভা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন আইনমন্ত্রী মলয় ঘটক। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধানসভায় নিজের ঘরেই অসুস্থ হয়ে পড়েন আইনমন্ত্রী। খবর দেওয়া হয় তাঁর বাড়িতে।

জানা গেছে, গায়ে জ্বর নিয়েই আজ বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসেন মন্ত্রী মলয় ঘটক। তবে আচমকা রক্তচাপ কমে যাওয়াতেও অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। বিধানসভার চিকিত্‍সকেরা প্রাথমিকভাবে পরীক্ষা করার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

 এদিকে খবর পেয়েই সেখানে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বাকিরা। বিধানসভা থেকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে বাইরে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে ফিরহাদ হাকিম তাঁকে নিজের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যান। আপাতত তিনি সেখানেই চিকিত্‍সাধীন। অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।