Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Duyare Sarkar ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, ৩৫ টি প্রকল্পের পরিষেবা মিলবে


 

Duyare Sarkar 

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, ৩৫ টি প্রকল্পের পরিষেবা মিলবে




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 31 August 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাত পোহালেই অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প । পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচার করতে বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে একটি ট্যাবলো পরিক্রমার সূচনা হয়। পতাকা দেখিয়ে এই ট্যাবলো প্রচার যাত্রার শুভারম্ভ করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।

ট্যাবলো যাত্রার সূচনা করে অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল রায় জানান, ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার এর থেকে এবার দুটি বাড়তি পরিষেবা পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব পঞ্চায়েত ও পৌর এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাবতীয় সমস্যা সমাধানের কাজ শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমাধান করা হবে।

আগের দুয়ারে সরকার ক্যাম্প থেকে ৩৩টি পরিষেবা প্রদানের ব্যবস্থা ছিল। এবার আরও ২টি পরিষেবা বাড়িয়ে ৩৫টি করা হয়েছে। বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্টারের মতো দুটি অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু সংক্রান্ত যাবতীয় কাজের সুবিধা এখান থেকে পাওয়া যাবে। এবার আরও দুটি পরিষেবা যুক্ত হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন। এছাড়া আধার কার্ডের ভুল ত্রুটিও সংশোধনের ব্যবস্থা থাকবে।

রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য একটি পৃথক পোর্টাল চালু করেছেন। পরিযায়ী শ্রমিকরা চাইলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরাসরি পোর্টালের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করতে পারেন। তবে এবার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ করে দেবেসরকার।