Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

CPIM Movement তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার সিপিআইএম, জি টি রোড অবরোধ, বিডিও অফিস ও থানায় ডেপুটেশন


 

CPIM Movement 

তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার সিপিআইএম, জি টি রোড অবরোধ, বিডিও অফিস ও থানায় ডেপুটেশন 




Sk Samsuddin
Sangbad Prabhati, 24 August 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও নীতিহীনতার বিরুদ্ধে মেমারিতে সরব হয়ে উঠেছে সিপিআইএম নেতা থেকে কর্মীরা। বৃহস্পতিবার চকদিঘী মোড়ে জি টি রোড অবরোধ করে প্রতিবাদ জানায় সিপিআইএম।

এদিন সিপিআইএমের পক্ষ থেকে সাত দফা দাবিতে মেমারি ১ ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া হয়। বিডিও না থাকায় জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ ডেপুটেশন গ্রহণ করেন। বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সনৎ ব্যানার্জী, জেলা সম্পাদক মন্ডলী সদস্য অভিজিৎ কোঙার সহ অন্যান্যরা।

বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার শেষে মেমারি শহরের মধ্য দিয়ে মিছিল করে থানায় আসে ডেপুটেশন দিতে। থানার গেট বন্ধ থাকায় মিছিল ঘুরিয়ে নিয়ে চকদিঘি মোড়ে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। দলীয় কয়েকজন নেতৃত্ব থানায় যান ডেপুটেশন দিতে। দাবি সমূহের মধ‍্যে ভোট লুটেরাদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণ, একশো দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনার ঘর সহ অন‍্যান‍্য কাজ জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস‍্যকে আড়ালে রেখে করা যাবে না, বেকারদের কর্মসংস্থানের দাবী সহ নানাবিধ দাবিতে সিপিআইএম নেতৃত্ব প্রতিবাদ জানায়।

 জিটি রোড চকদিঘী মোড়ে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুকান্ত কোঙার। এই দুই জায়গায় বক্তব্যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও দোষী সাব্যস্ত করে তারা দাবি করেন এই ডেপুটেশন শুধুমাত্র প্রতীকি, আসল লড়াই তারা জনগণকে নিয়ে লড়বেন।