Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে বিকাশ হাঁসদা ও বসন্ত রুইদাস



মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে বিকাশ হাঁসদা ও বসন্ত রুইদাস 




Sk Samsuddin
Sangbad Prabhati, 11 August 2023

 সেখ সামসুদ্দিন, ১১ আগস্ট : পূর্ব বর্ধমানে মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে মেমারি এক ব্লকের অডিটোরিয়াম সভাকক্ষে কড়া নিরাপত্তার মধ্যে ৩০ জন সদস্যের উপস্থিতিতে দলের প্রস্তাবিত সদস্যদেরই নির্বাচিত করা হয়। সভাপতি পদে নির্বাচিত হন বিকাশ হাঁসদা। এবং সহ-সভাপতি পদে প্রাক্তন সভাপতি বসন্ত রুইদাস নির্বাচিত হন এবং বিডিও ডাঃ আলী মহঃ ওয়ালি উল্লাহ তাদের শপথ বাক্য পাঠ করান। এদিন নির্বাচিত সদস্যদের নিয়ে ধামসা, মাদল, আদিবাসী নৃত্য সহ কর্মী সমর্থকদের মিছিল সহকারে ব্লকে পৌঁছান ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। 

ব্লকে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, চেয়ারম্যান ইন কাউন্সিল বাপি ব্যানার্জী, কাউন্সিলার সেখ ইউসুফ সহ অঞ্চল নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সদস্যবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ। বিপুল উচ্ছ্বাসের মধ্য দিয়ে এদিন সভাপতি ও সহ-সভাপতিকে বরণ করে নেন ব্লক রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা, অস্থায়ী কর্মচারীবৃন্দ সহ দলের পক্ষ থেকে। এই কর্মসূচিতে পুলিশি ব্যবস্থা ছিল ব্যাপক। পঞ্চায়েত সমিতির সামনে থাকা বিবেক মূর্তিতে মাল্যদান করে সভাপতি সহ-সভাপতি সহ নেতৃত্ব পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করেন।