Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন



 

World tribal day

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন 






Atanu Hazra
Sangbad Prabhati, 9 August 2023

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। পূর্ব বর্ধমান জেলার মূল অনুষ্ঠানটি গলসি হাই স্কুল প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী, বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের কয়েকজনকে জেলা প্রশাসন ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। আদিবাসী সংস্কৃতিকে আরও বিকশিত করতে বাদ্যযন্ত্র প্রদান করা হয়। ছাত্র ছাত্রীদের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়।

এছাড়া এদিন জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, আদিবাসী নেতা তারক টুডু, কল্পনা সাঁতরা সহ অন্যান্য অতিথিরা।

 প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রত্যেকেই বর্তমান রাজ্য সরকার যেভাবে পশ্চিমবঙ্গে আদিবাসী সংস্কৃতি ও কৃষ্টি কে তুলে ধরতে ও সংরক্ষণ করতে চাইছেন তা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠান থেকেই আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন বিশিষ্ট ও গুণী মানুষদের সম্বর্ধিত করা হয়। ৪৫ জন আদিবাসী কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় (যদিও আজ এদের মধ্যে ১০জনকে মঞ্চ থেকে দেওয়া হয়)। আদিবাসী ছাত্র ছাত্রীদের হাতে জাতিগত সংশাপত্র তুলে দেওয়া হয় ও স্বয়ম্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলাদের প্রতিপালনের জন্য হাঁস তুলে দেওয়া হয়।