Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাহায্যের হাত এর রক্তদান শিবির


 

সাহায্যের হাত এর রক্তদান শিবির




Atanu Hazra
Sangbad Prabhati, 20 August 2023

অতনু হাজরা, সাদীপুর : সারা বছর নিরবচ্ছিন্ন ভাবে সমাজের নানা সামাজিক কাজ করে চলে জামালপুরের সাদীপুরের সাহায্যের হাত স্বেচ্ছাসেবী সংস্থা। আজ তারা একটি রক্তদান শিবিরের আয়োজন করে। কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। আজ তাদের সাথে থাকার বার্তা নিয়ে উপস্থিত হয় স্থানীয় সংগঠন ও ইচ্ছা নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ছিল সাদীপুর অ্যাথলেটিক ক্লাব। 

উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অমিত কুমার মন্ডল, সম্পাদক দেবাশীষ ব্যানার্জী, অন্যান্য সদস্য রিক্তম, অঙ্কন, সায়ন, সুরজিৎ, রাজেশরা। ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি পরাগ সিংহ। সকালে তারা এলাকার ৪০টি বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের হাতে চারা গাছ তুলে দেয়। সেই সাথে সাথে সেই বাড়ি থেকে আবর্জনা হিসাবে প্লাস্টিক চেয়ে নেয় তারা। সভাপতি অমিত বাবু বলেন আগামীতে তাঁরা এই ধরনের কাজ আরো করে যেতে চান।