Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

 



বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন 





Sangbad Prabhati, 15 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পালিত হল স্বাধীনতা দিবস। একদিন আগে থেকেই তিরঙ্গা বেলুন আর কাপড়ে সেজে উঠেছিল বিদ্যালয় চত্বর। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের কচিকাঁচাদের সঙ্গে নিয়ে হাই স্কুলের মিলিত উদ্যোগে চমৎকার অনুষ্ঠানের সাক্ষী হল সবাই। শিক্ষিকা রুকসানা বেগমের পরিচালনায় মুক্তির মন্দির সোপানতলে গানে অসাধারণ নৃত্য উপহার দেয় ছাত্র ছাত্রীরা।

 ভারত আমার ভারতবর্ষ গানে দেশমাতাকে প্রণাম জানায় সোনালি। ছোট বক্তব্যে হাই স্কুলের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, স্বাধীনতার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনের বোধ জড়িয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখা পড়ুয়াদের নীতিশিক্ষার মধ্যেই পড়ে। উপস্থিত অভিভাবকরাও জাতীয় পতাকার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।