Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিন দুপুরে স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ, বর্ধমানে চাঞ্চল্য


 

দিন দুপুরে স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ, বর্ধমানে চাঞ্চল্য




Sangbad Prabhati, 25 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দিন দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। শক্তিগড় থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে জোতরামে ঘটনাটি ঘটেছে। সোনার দোকানের মালিক গুলিবিদ্ধ হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই ব্যবসায়ীর নাম সন্দীপ দাস। মারাত্মক জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ একটি বাইকে দুজন দুষ্কৃতি জোতরাম এলাকার একটি সোনার দোকানে খদ্দের সেজে এসে লুটপাট করার চেষ্টা করে। দোকানদার বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি দোকানদারের পেট ফুঁড়ে বেরিয়ে যায়। সেই অবস্থাতেও দোকানদার এক দুষ্কৃতিকে জাপটে ধরার চেষ্টা করে। 

দোকানদার এর চিৎকাররে আসপাশের লোকজন ছুটে আসার আগেই দুষ্কৃতিরা মোটর সাইকেল চড়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়িকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়েই তড়িঘড়ি শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ দুষ্কৃতিদের পাকড়াও করতে ব্যাপক তল্লাশি শুরু করেছে।