Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক ও সমন্বয় সভা



 

দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক ও সমন্বয় সভা



Atanu Hazra
Sangbad Prabhati, 22 August 2023

অতনু হাজরা, জামালপুর : দুর্গাপূজা উপলক্ষে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি প্রশাসনিক বৈঠক ও সমন্বয় সভা আয়োজন করা হয়। সেটাই ভার্চুয়াল ভাবে সমস্ত ব্লকে ব্লক অফিসে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়।

 জামালপুর ব্লকে ব্লকের বিভিন্ন পূজা কমিটি গুলিকে আমন্ত্রণ করে এই পুরো অনুষ্ঠানটি দেখানো হয়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং সহ ব্লকের বিভিন্ন অফিসার ও বিভিন্ন ক্লাবের সদস্যরা। আজকের এই মঞ্চ থেকে পুজো কমিটি গুলিকে দেওয়া অনুদান ১০ হাজার বাড়িয়ে ৭০ হাজার করা হয়। 

এদিনের এই মঞ্চ থেকেই একটি অ্যান্টি র‍্যাগিং নাম্বারের উদ্বোধন করেন তিনি। এই নাম্বারে ২৪ ঘণ্টাই সার্ভিস পাওয়া যাবে। পুজোর অনুদান বাড়িয়ে দেওয়ায় ক্লাব গুলো খুবই খুশি।