Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাওড়ার গড়চুমুকের কাছে নদীর পাড়ে ধাক্কা মারলো বিদেশী জাহাজ

 



হাওড়ার গড়চুমুকের কাছে নদীর পাড়ে ধাক্কা মারলো বিদেশী জাহাজ





Sangbad Prabhati, 2 August 2023

পিআইবি নিউজ, কলকাতা : কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার পতাকাবাহী এমটিটি সিঙ্গাপুর নামের একটি পণ্যবাহী জাহাজ (ক্লাং বন্দরে নথিভুক্ত, দৈর্ঘ্যে ১৪০ মিটার, গভীরতায় ৭.৪ মিটার) আজ সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ হাওড়ার গড়চুমুকের কাছে পুকুরিয়া পয়েন্টে (৫৮ গেটের ১০০ মিটার নীচে) স্টিয়ারিং-এ গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারে।

জাহাজটি ৩৩৮টি কন্টেনার নিয়ে ক্লাং বন্দর থেকে কলকাতার নেতাজী সুভাষ ডকে যাচ্ছিল। জাহাজের মাস্টার এডুইন ডিন রামাস ফিলিপিন্সের নাগরিক। তাঁর সঙ্গে আরও ২০ জন নাবিক রয়েছেন। তাঁরা ফিলিপিন্স ও মালয়েশিয়ার নাগরিক। সকলেই নিরাপদে রয়েছেন। 

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের পাইলট জাহাজে রয়েছেন। কলকাতা ও হলদিয়া থেকে দড়ি পাঠানো হয়েছে। দড়ি দিয়ে টেনে জাহাজটিকে গভীর জলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজ থেকে তেল লিক করে নদীর জলে মেশার কোনো ঘটনা এখনও চোখে পড়েনি।

কন্টেনারগুলি যাতে নদীর জলে ভেসে না যায় সেজন্য সেগুলিকে দড়ি দিয়ে ভালো করে বেধে রাখতে জাহাজের মাস্টারকে পরামর্শ দেওয়া হয়েছে।