Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠনের রক্তদান শিবির


 

স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠনের রক্তদান শিবির




Atanu Hazra
Sangbad Prabhati, 13 August 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো সংগঠন। সারা বছর তারা নিরবিচ্ছিন্ন ভাবে নানা সামাজিক কাজ করে থাকে। কখনো শীতবস্ত্র দান, কখনো বৃক্ষ রোপণ তো কখনো রক্তদান শিবির। আজ তারা বেরুগ্রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। 

এই নিয়ে এটা চতুর্থ বর্ষে পড়ে। আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও সাহাবুদ্দিন শেখ। বিধায়ক নিজে রক্তদান করেন আজকের এই রক্তদান শিবিরে।

 সংগঠনের সভাপতি জয়দীপ ঘোষ, সম্পাদক পার্থ সারথী ঘোষ সহ পরাগ সিংহ রায়, সৌরভ বোস, সারুখ মল্লিক, ভোলানাথ ঘোষ সহ সংগঠনের সদস্যরা। সভাপতি জয়দীপ ঘোষ জানান ৬০ জন রক্তদাতা আজকের শিবিরে রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাঙ্কের হাতে।

আজকের এই অনুষ্ঠান থেকে পার্শ্ববর্তী বেরুগ্রাম হাই স্কুল, বনবিবিতলা হাই স্কুল, বেরুগ্রাম মিশন ও সাদীপুর হাই স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। এবছর জামালপুর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান পাওয়া মোনালিসা পালকেও সম্বর্ধিত করা হয়।