Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অর্ধ শতবর্ষে বাদলপুর প্রাথমিক বিদ্যালয়


 

অর্ধ শতবর্ষে বাদলপুর প্রাথমিক বিদ্যালয়




Atanu Hazra
Sangbad Prabhati, 1 August 2023

অতনু হাজরা, জামালপুর : দেখতে দেখতে ৫০ বছর পার করলো পূর্ব বর্ধমানের জামালপুরের বাদলপুর প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৩ সালের ১ আগস্ট দিনেই পথ চলা শুরু করেছিল এই বাদলপুর প্রাথমিক বিদ্যালয়। গ্রাম সহ এলাকার প্রচুর মানুষ সেই সময়কার শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকের ঐকান্তিক চেষ্টায় আজ ৫০ টি বছর পেরিয়ে এলো বাদলপুর প্রাথমিক বিদ্যালয়। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা। সকালে একটি র‍্যালি বের করে, তারপর দশটায় হয় বৃক্ষরোপণ কর্মসূচি। ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার নিজে হাতে একটি গাছ বসান।

 সারাদিনব্যাপী চলে অনুষ্ঠান। ছিল যোগাসন এবং বিকালের দিকে ছিল বিশিষ্ট শিক্ষক ও সংগীত শিল্পী তাপস চক্রবর্তীর গান। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু বিশিষ্ট মানুষকে সম্মাননা প্রদান করে বাদলপুর প্রাথমিক বিদ্যালয়। ভূমিদাতা স্বর্গীয় যোগেন্দ্রনাথ ধারা'র পরিবারের দুই বর্ষিয়ান সদস্য ও সদস্যা পুষ্পরানি ধারা ও দেবীপ্রসাদ ধারাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার মূলে যারা ছিলেন তাদের পক্ষ থেকে হরমোহন দাস কে এবং ঈশ্বর গোপাল দাসের স্ত্রী আশালতা দাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের জীবিত সকল প্রাক্তন শিক্ষক এবং এলাকার বিশিষ্ট প্রাক্তন শিক্ষকদেরও সম্মানিত করা হয়। বিডিও শুভঙ্কর মজুমদার জানান একটি প্রাথমিক বিদ্যালয় যেটি কিনা ৫০ বছর পার করলো সত্যি এ এক বিরাট ব্যাপার। তিনি বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন এবং তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন রানা ও অনুষ্ঠান কমিটির সম্পাদক বামাপদ সাঁতরা বলেন, বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান করতে পারা তাদের কাছে এক অন্য অনুভূতি। সকল মানুষের সহযোগিতায় তারা আজকে এই অনুষ্ঠানটি করতে পেরেছেন বলে জানান। উপস্থিত আমন্ত্রিত সকল অতিথিকে তারা তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চিরঞ্জীব পাল।