Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

BJP movement বর্ধমানে বিজেপির যুব ও মহিলা মোর্চা সরব, থানা ঘেরাও করে বিক্ষোভ


 

BJP movement

বর্ধমানে বিজেপির যুব ও মহিলা মোর্চা সরব, থানা ঘেরাও করে বিক্ষোভ 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 9 August 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাজ্য সরকারের লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপির মহিলা ও যুব মোর্চা। ৯ আগস্ট তাঁরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিন বর্ধমান জেলা বিজেপির ডাকে পশ্চিমবঙ্গ সরকারের লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে, মহিলা ও শিশুদের সুরক্ষা এবং যুব সমাজের কর্মসংস্থানের দাবিতে বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। বর্ধমান থানা ঘেরাও বিক্ষোভ দেখায়।

এদিন বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে মিছিল করে বর্ধমান থানা ঘেরাও করে বিজেপির যুব ও মহিলারা। থানায় ডেপুটেশনও দেয়।

 পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকে ভোটের ফলাফল পর্যন্ত সারা রাজ্যজুড়ে বিজেপি প্রার্থী এবং কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতিরা লাগাতার আক্রমণ করে চলেছে। এখনো পঞ্চায়েতের বোর্ড গঠনে বিজেপি প্রার্থীদের জোরপূর্বক মিথ্যা মামলার ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যাতে তৃণমূলের পঞ্চায়েতের বোর্ড গঠন করতে সুবিধা হয়। এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বর। সারা রাজ্য জুড়ে মহিলা ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। একের পর এক মহিলারা আক্রান্ত হচ্ছেন এমনই অভিযোগ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছেন বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির যুব মোর্চার বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ জানান, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি মহিলারা আক্রান্ত হচ্ছেন ধর্ষিত হচ্ছেন। নারীদেরকে অসম্মান করার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। তারই প্রতিবাদে আজ বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি করা হলো। যাতে বর্ধমান শহর এবং বর্ধমান শহর সংলগ্ন গ্রামে এই ধরনের ঘটনা না ঘটে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনিপুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলাদের উপর কোনো ঘটনা ঘটলে কোন পদক্ষেপ গ্রহণ করেন না এবং সাংবাদিকদের মুখোমুখিও হন না। সামান্য ঘটনা বলে এড়িয়ে যান। তৃণমূলের নেতাদের বাঁচাতেই মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন। কিন্তু নরেন্দ্র মোদি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন রাজনৈতিক দলের রং না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।