Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Parliament Election 2024 লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, ১৮ জুলাই থেকে আধিকারিকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন


 

 Parliament Election 2024 

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, ১৮ জুলাই থেকে আধিকারিকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 14 July 2023

জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। ১৮ জুলাই থেকে আগামী ২০২৪ লোকসভা ভোটের প্রথম দফার প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে। রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ হতেই ১২ জুলাই সব জেলাশাসককে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বার্তা দিয়ে বলা হয়েছে, সর্বস্তরের অফিসারদের প্রশিক্ষণ শুরু হবে। ১৮ জুলাই শিলিগুড়ি, ১৯ জুলাই কলকাতা এবং এবং ২০ জুলাই দুর্গাপুরে অতিরিক্ত জেলাশাসক এবং অন্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ হবে। জেলাস্তরে আধিকারিকদের প্রশিক্ষণ হবে ২৩ জুলাই। ২৪ জুলাই মহকুমা স্তরে প্রশিক্ষণের কাজ হবে। ২৫ জুলাই ব্লক স্তরের আধিকারিকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

২২ জুলাই কমিশন জেলাশাসকদের বৈঠকে ডেকেছে বলে জানা গেছে। ওইদিন অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন)-দেরও ডাকা হয়েছে। আরও জানা গেছে, আগামী ২০২৪ সালে লোকসভা ভোট হবে। ওই বছরের ১ জানুয়ারি পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী ভোটাররা ভোট দিতে পারবেন। চলতি বছরের ১ নভেম্বর থেকে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছে কমিশন।