Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

New BSK Bardhaman বিনামূল্যে অনলাইন সরকারি পরিষেবা দিতে শহর বর্ধমানে আরো একটি বাংলা সহায়তা কেন্দ্র


 

New BSK Bardhaman

বিনামূল্যে অনলাইন সরকারি পরিষেবা দিতে শহর বর্ধমানে আরো একটি বাংলা সহায়তা কেন্দ্র






Jagannath Bhoumick
Sangbad Prabhati, 17 July 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বিনামূল্যে অনলাইন সরকারি পরিষেবা দিতে শহর বর্ধমানে উদ্বোধন হলো আরও একটি বাংলা সহায়তা কেন্দ্র। ১৭ জুলাই বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্যাম্পাসে এই বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব ড. পি ডি সেলিম, বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত রজক সহ অন্যান্যরা। 

নতুন এই বাংলা সহায়তা কেন্দ্র (BSK) থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট এর জন্য অনলাইনে এই কেন্দ্র থেকে আবেদন করা যাবে। স্বাস্থ্য সাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, ইনকাম সার্টিফিকেট, জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইনে আবেদন, গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি এলাকার ট্যাক্স প্রদান, রেশন কার্ড সংশোধন ও নতুন রেশন কার্ডের জন্য আবেদন, সঠিক সময়ে ইলেকট্রিক বিল প্রদানের মাধ্যমে ১ শতাংশ ছাড় পাওয়া। ড্রাইভিং লাইসেন্স, গ্রাম পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন সহ সব রকম পরিষেবা পাওয়া যাবে বাংলা সহায়তা কেন্দ্র থেকে।

রাজ্যের সমবায় দপ্তরের সচিব পি বি সেলিম সাংবাদিকদের জানান, বাংলা সহায়তা কেন্দ্র হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের অগণিত মানুষকে বিনামূল্যে অনলাইন পরিষেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে ৩ হাজার ৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। তিনি জানান, এখন পর্যন্ত ২৮২ রকমের পরিষেবা এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পাওয়া যায়। আগামী দু মাসের মধ্যে আধার কার্ডের জন্য বাংলা সহায়তা কেন্দ্র থেকেই আবেদন করা যাবে।