Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

M S Dhoni ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে শুভেচ্ছা


 

M S Dhoni 

ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে শুভেচ্ছা 



Sangbad Prabhati, 7 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির আজ জন্মদিন। তিনি ডাক নাম মাহি নামেও বিশেষ পরিচিত। ১৯৮১ সালের আজকের দিনেই তিনি ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণ করেন। এম এস ধোনি বিশ্বের প্রথম ক্রিকেট অধিনায়ক, যিনি আইসিসির সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশ্বের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয় করেন ধোনি। ক্রিকেট জীবনে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন। এছাড়া ২০১১ সালে এম এস ধোনিকে ভারতের সামরিক বাহিনী লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা প্রদান করে।

২০০৯ সালে ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ১০ ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থানীয় হিসেবে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের তারকা মহেন্দ্র সিং ধোনী ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ ঘোষণা করেছেন।

জন্মদিনে মহেন্দ্র সিং ধোনির প্রতি আমাদের অকৃত্রিম শুভেচ্ছা।