Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Blood donation সগড়াই অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির


 

Blood donation

সগড়াই অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির




Sangbad Prabhati, 30 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সগড়াই অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং কোয়েস্টকোম এর সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার সগড়াই বাজারে শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চিকিৎসকদের মাধ্যমে রক্তদাতাদের রক্ত সংগ্রহ করা হয়। আজকের এই রক্তদান শিবিরে ৬০ জন রক্ত দান করেন। 

সগড়াই অ্যাথলেটিক ক্লাব এর সম্পাদক প্রসূন মন্ডল বলেন, রক্ত সংকট মেটাতেই এই উদ্যোগ। আর একটি বিষয় ৩০ জুলাই অর্থাৎ আজকের দিনটি যেহেতু বিশ্ব ফ্রেন্ডশিপ ডে, তাই যদি বন্ধু হও হাত বাড়াও এই স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

 রক্তদাতাদের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আই সি বনানী রায়, সগড়াই রামকৃষ্ণ আশ্রম এর মহারাজ স্বামী গৌড়িশানন্দ পুরী, বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ, খণ্ডঘোষ থানার আধিকারিক চৌধুরী হাসিবুল রহমান সহ অন্যান্যরা।