Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে ভোটের বলি আরও এক সিপিআইএম কর্মী


 

পূর্ব বর্ধমানে ভোটের বলি আরও এক সিপিআইএম কর্মী




Sangbad Prabhati, 10 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় ভোটের বলি আরও একজন। মৃত ব্যক্তির নাম পুলক সরকার (৫৬)। এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় ভোটের বলি হয়েছেন তিন জন। জানা গেছে, নির্বাচনের দিন কেতুগ্রাম ২ ব্লকে বুথ ক্যাম্পে সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে পুলক সরকার কে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আজ কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। কেতুগ্রামের মারপিটের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী জানান, 'মৃত পুলক সরকার সিপিআইএম পার্টির ঘনিষ্ঠ দরদী কর্মী ছিলেন। তৃণমূল ঘাতক বাহিনীর দ্বারা আহত হয়ে গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে ভর্তি হন। পরে সঙ্কটজনক হওয়ায় ভর্তি করা হয়। আজ পাঁচটার সময় তিনি শহীদের মৃত্যুবরণ করেন'।

অপূর্ব চ্যাটার্জী আরও বলেন, এর আগে আউসগ্রামের বিষ্ণুপুর গ্রামের সিপিআইএম কর্মী শেখ রাজিবুল (৩২) তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমনে শহীদ হয়েছেন। 

অন্যদিকে ভোটের দিন কাটোয়ার নন্দীগ্রামে গৌতম রায় নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন।