Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

খন্ডঘোষে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ আনলো বিজেপি ও সিপিআইএম


 

খন্ডঘোষে তৃণমূলের  বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ আনলো বিজেপি ও সিপিআইএম 





Sangbad Prabhati, 8 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খন্ডঘোষ ব্লকে নিরাপত্তার অভাব বোধ করছেন বিরোধীরা। অধিকাংশ বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই, দু-একজন রাজ্য পুলিশ দিয়েই চলছে ভোট গ্রহণ। বুথের ভিতরে একচ্ছত্র বিরাজ করছে তৃণমূলের এজেন্ট। কনস্টেবলরা দর্শকের ভূমিকায়। 

যা কিছু করছে তৃণমূলের ক্যাডার বাহিনী। বিজেপির বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র অভিযোগে জানান, খন্ডঘোষে তৃণমূলের কর্মীরা ভয়ের রাজত্ব কায়েম করেছে। উখরিদ অঞ্চলের ২০৬ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। উখরিদের কুলে গ্রামে তৃণমূল কংগ্রেস ২১১ নম্বর বুথে বিজেপি 'র এজেন্ট কে বের করে দিয়ে বুথ দখল করেছে। 

একই অবস্থা বাদুলিয়ার ২৩০ এবং ২৩১ নম্বর বুথে। শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা ১৩৯ নম্বর বুথে ছাপ্পা চলেছে। হিজলনা অঞ্চলের সোমনাথ সাম কে মেরে হাত পা ভেঙে দিয়েছে। মৃত্যুঞ্জয় বলেন খণ্ডঘোষ ব্লকের ১৭২ টি বুথের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ বুথেও কেন্দ্রীয় বাহিনী নেই। সর্বত্র একজন দুজন রাজ্য পুলিশ দিয়েই ভোট চলছে। 

অন্যদিকে সিপিআইএম এর অভিযোগ খণ্ডঘোষ থানার বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর ৯৫ নম্বর বুথে অর্ধেক ভোট হওয়ার পর তৃণমূলের বহিরাগতদের তাণ্ডব চালায় এবং ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয় এবং সিপিআইএম এর এজেন্টকে মারধর করা হয়েছে। প্রিজাইডিং অফিসারকেও হেনস্থা করা হয়েছে। কিছু সময়ের জন্য তিনি ভোট গ্রহণ বন্ধ করে দেন।

খন্ডঘোষের মেটে ডাঙায় সিপিআইএম এর কেশব সিং কে মারধোর করা হয়েছে।

বিজেপি এবং সিপিআইএম এর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম কে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি কোন উত্তর দিতে নারাজ।