Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেলগেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সিগন্যালিং ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল



রেলগেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সিগন্যালিং ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল 




Atanu Hazra
Sangbad Prabhati, 25 July 2023

অতনু হাজরা, মশাগ্রাম : রেলগেটে ধাক্কা পিকআপ ভ্যানের। বন্ধ হয়ে গিয়েছে রেল গেট। ক্ষতিগ্রস্ত হয়ে যায় সিগন্যালিং ব্যবস্থাও। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমান-হাওড়া কর্ডলাইন শাখার মশাগ্রাম স্টেশনে। বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে মশাগ্রামে। 
মশাগ্রামের এই রেল গেটটি রয়েছে মেমারি-তারকেশ্বর রাজ্য সড়কের উপর। রেলগেটে দুর্ঘটনার জেরে এই রাস্তাতেও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চরম সমস্যায় পড়েছেন রেল ও সড়ক পথে যাতায়াতকারীরা। রেলগেটে আটকে থাকা দূরপাল্লার ট্রেনের তলা দিয়ে সড়কপথের যাত্রীদের বিপজ্জনকভাবে পারাপার করতে দেখা গিয়েছে। অনেক যাত্রী ট্রেন থেকে রেললাইন ধরে হেঁটে আসতে দেখা গিয়েছে। গেটম্যান জানান, তিনি রেলগেট নামাচ্ছিলেন। সেই সময় পিকআপ ভ্যানটি তাড়াতাড়ি পেরোতে গিয়ে রেলগেটে সজোরে ধাক্কা মারে, যার জেরেই এই বিপত্তি ঘটেছে।