Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শম্পা ধাড়া জেলা পরিষদের আসনে জয়লাভ করে হ্যাট্রিক করলেন


 

শম্পা ধাড়া জেলা পরিষদের আসনে জয়লাভ করে হ্যাট্রিক করলেন 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 12 July 2023

জগন্নাথ ভৌমিক, রায়না : শম্পা ধাড়া হ্যাট্রিক করলেন। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকে জেলা পরিষদের ১২ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করলেন। রায়না ২ ব্লকে জেলা পরিষদের আসনে গণনা শুরুর আগেই বিভিন্ন মহলে রটে যায় শম্পা ধাড়া হারছে। না, শম্পা ধাড়া হারেননি। বরং সিপিআইএম এর প্রার্থী অরুণ পোড়েল কে ২০ হাজার ৭০০ ভোটের ব্যবধানে হারিয়ে রায়না ২ ব্লকের ১২ নম্বর জেলা পরিষদ আসনে জয়লাভ করেছেন রায়নার বিধায়িকা শম্পা ধাড়া। 

এবারের জয় নিয়ে শম্পা ধাড়া জেলা পরিষদে তিন বার বিজয়ী হলেন। ২০১৩ সালে প্রথম বার জেলা পরিষদে বিজয়ী হয়ে সহ-সভাধিপতি হয়েছিলেন। ২০১৮ সালে বিজয়ী হয়ে সভাধিপতি হন শম্পা ধাড়া। ইতিমধ্যে ২০২১ সালে রায়না বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। আর ২০২৩ সালে রায়না ২ ব্লকে জেলা পরিষদের ১২ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন শম্পা ধাড়া। তাঁর এই জয়ে দলীয় কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত।