Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা


 

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা 




Sangbad Prabhati, 27 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ বর্ধমান কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ছাত্রছাত্রীদের জন্য একটি আলোচনা সভার আয়োজন করে। ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে লিভারের সুরক্ষায় কাম্য সচেতনতা বিষয়ে পড়ুয়াদের মধ্যে সোসাইটির পক্ষ থেকে সহজ করে বুঝিয়ে বলেন চৈতালি, দিশা আর মনিরা। 

খাদ্য যে মহার্ঘ হবে তা নয়, কিন্তু পুষ্টিকর আর সুষম হতে হবে। বিশেষত ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস যেভাবে বাড়ছে তার প্রেক্ষিতে স্কুলপড়ুয়াদের মধ্যে থেকে এই সচেতনতার বৃদ্ধি প্রয়োজন বলে দশম শ্রেণির ছাত্রী মেঘা টিকাদার জানায়।

 বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, এই বছরের হেপাটাইটিস দিবসের শ্লোগান "ওয়ান লাইফ ওয়ান লিভার"। এবং বলেন যে, আজকের সভাতে সব শ্রেণির পড়ুয়ারা উপস্থিত ছিল এবং হেপাটাইটিস দিবসের প্রাক্কালে এই আলোচনা তাদের ঋদ্ধ করবে। তারা বাড়িতেও খাদ্য বিষয়ে তাদের আজকের শিক্ষা পৌঁছে দেবে এবং জীবন যেমন একটা, আমাদের লিভার তেমন একটাই এই সত্য বুঝে আমরা সবাই সতর্ক থাকব।