Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেতন বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ


 

বেতন বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 26 July 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : বেতন বৃদ্ধির দাবিতে সরব মেমারি পৌরসভার সাফাইকর্মীরা। বেতন বৃদ্ধির দাবিতে ও অন‍্যায‍্যভাবে বেতনের পয়সা কেটে নেওয়ার প্রতিবাদে বুধবার পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা। তাদের দাবি অবিলম্বে তাদের বেতন ৬ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করতে হবে এবং মাস ৩১, ৩০, ২৮ দিনের বৈষম্যে বেতন দেওয়া চলবে না। তারা জানান পৌরসভার কাছে বারবার দরবার করলেও চেয়ারম্যান বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ইত্যাদি কথা বলে এড়িয়ে যান। বাধ্য হয়েই তারা আজকে পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। পৌরসভায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান না থাকায় তাদের দিক থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।