Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্তদানে এগিয়ে এলো এসএফআই এর ১০০ জন


 

রক্তদানে এগিয়ে এলো এসএফআই এর ১০০ জন




Sangbad Prabhati, 24 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা দপ্তরে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রশ্মি ব্লাড ব‍্যাঙ্কের হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বলে উদ‍্যোগতাদের পক্ষ থেকে জানানো হয়। এদিন রক্তদাতাদের হাতে একটি করে শংসাপত্র, একটি পেন ও চারা গাছ তুলে দেওয়া হয়। বিভিন্ন স্তরের ছাত্র ছাত্রীরা এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। 

এসএফআই নেতৃত্ব জানান, 'এখন গোটা রাজ‍্যজুরে রাজনীতির নামে রক্তপাতের, হিংসার রাজনীতি চলছে। কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন বারে বারে বলছে আমরা রক্তদিতে প্রস্তুত আছি, কিন্তু রাজনীতির নামে হিংসা করে বিভাজন করে রক্তপাতের রাজনীতি নয়, রাজনীতির নামে রক্তদানের রাজনীতিতে আমরা বিশ্বাসী'।