Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাছ ধরার জাল ছাড়াতে পুকুরে নেমে এক জেলের মৃত্যুতে আলোড়ন


 

মাছ ধরার জাল ছাড়াতে পুকুরে নেমে এক জেলের মৃত্যুতে আলোড়ন 




Sangbad Prabhati, 24 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মাছ ধরার জাল ছাড়াতে পুকুরে নেমে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। আজ পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত লোহাই বাজারের পূর্ব দিকে পুকুরে মাছ ধরার জন্য জালটানা হচ্ছিল। হঠাৎ পুকুরের মাঝে একটি জায়গায় জাল আটকে যায়। সেইখান থেকে জাল ছাড়াবার জন্য পুকুরের মাঝখানে এক জেলে যায়। কিন্তু তারপর সেখান থেকে আর উঠে আসেননি ওই জেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মাধবডিহি থানায়। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বহু মানুষ জড়ো হয়ে যায় ওই পুকুরের ধারে। পুনরায় জাল টানা হয়। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। জালে কিছু না ওঠায়, নৌকো আনার পর জাল টানা হয়। অবশেষে জালেতেই উঠে আসে অলক সরকার নামে ওই জেলের দেহ। তাঁকে উদ্ধার করে মাধবডিহি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত জেলে অলক সরকারের বয়স আনুমানিক ৪৫ বছর। অলক সরকারের আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।