Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সকাল থেকে সন্ধ্যা ক্লান্তি নেই তৃণমূল নেতৃত্বের


 

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সকাল থেকে সন্ধ্যা ক্লান্তি নেই তৃণমূল নেতৃত্বের



Atanu Hazra
Sangbad Prabhati, 2 July 2023

অতনু হাজরা, জামালপুর : আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উপর্যুপরি প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। একদম সকাল বেলায় জামালপুর ১অঞ্চলের ১৪৬ নং বুথ বেত্রাগড় গ্রামের সাহা পাড়া সাঁতরা পাড়া ও মাঝের পাড়ায় প্রচার সারেন বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। 

তিনি নিজেও এই অঞ্চল থেকেই পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তিনি জনসংযোগ সারেন রাজ্য সরকার যে সমস্ত সুযোগ-সুবিধা মানুষকে দিয়েছে যে যে পরিষেবা মানুষ পেয়েছেন তার পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে যেন তারা জয় লাভ করান। তাঁর সাথে ছিলেন অনুপ ঘোষ (যীশু), অরুণ রায়, সন্তোষ বাগ, পরিমল পুরকাইত, প্রকাশ পুরকাইত, অরিন্দম পুরকাইত, সুনীল পণ্ডিত সহ স্থানীয় নেতারা। পরে তিনি হালারা গ্রামে একটি মিছিল ও পথসভায় অংশ নেন। প্রচুর কর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিলে হাঁটেন। 

ব্লক সভাপতি মেহেমুদ খান পর্বতপুর গ্রামে একটি মিছিলে পা মেলান এবং সেখানে একটি পথসভা করেন। পরে তিনি নিজের নির্বাচনী এলাকা জামালপুর বাজারে সভা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর ১ পঞ্চায়েতের বিদায়ী উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। বিধায়ক নিজে আজ মুগরা অঞ্চলে প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। সব মিলিয়ে জামালপুরে জমজমাট ভোটের প্রচার।