Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ এবার মেমারিতে


 

পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ এবার মেমারিতে 


Sk Samsuddin
Sangbad Prabhati, 15 July 2023

সেখ সামসুদ্দিন, ১৫ জুলাই : পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ ২০২৩ মেমারি পৌরসভার আয়োজনে মেমারি স্টেডিয়ামে ১৬ জুলাই সূচনা হবে। সব রকম প্রস্তুতি চূড়ান্ত। এই প্রথম জেলা সদরের বাইরে প্রথম ডিভিশন ফুটবল লীগ আয়োজিত হচ্ছে। এই ফুটবল লিগ উপলক্ষে শনিবার মেমারি পৌরসভার সামনে থেকে মেমারি শহরে একটি বর্ণাঢ‍্য পদযাত্রা পরিক্রমা করে। 

১৬ জুলাই থেকে শুরু হয়ে এই লীগ চলবে ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। প্রতিটি খেলায় দুপুর আড়াইটা থেকে ৩৫+৩৫ = ৭০ মিনিটের খেলা হবে। ৮ দলীয় অংশগ্রহণে এই লীগে প্রথম খেলা সূচনা করবে তরুণ স্পোর্টিং ক্লাব বনাম জয়যাত্রী সংঘ রসুলপুর। এছাড়াও থাকছে কালীতলা অ্যাথলেটিক ক্লাব, জাতীয় সংঘ, চৌরঙ্গী ক্লাব, সেন্টার অফ ইয়ং সোসাইটি, বি ও আই এম এ, রতন স্মৃতি সংঘ। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলারবৃন্দ অংশগ্রহণ করেন। এই লীগ চলাকালীন প্রতিদিন স্টেডিয়াম ভরিয়ে তুলে আনন্দ উপভোগ করার জন্য এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে আবেদন রাখেন চেয়ারম্যান।