Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Anti human trafficking পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যেগে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস পালন


 

Anti human trafficking

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যেগে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস পালন 

Sangbad Prabhati, 30 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা'র সহযোগিতায় ও বর্ধমান রাজ কলেজের এনএসএস এর ব্যবস্থাপনায় নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। 

বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত মানব পাচার বিরোধী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক রাকেশ চৌধুরী, বর্ধমান সদর থানার ইন্সপেক্টর ইনচার্জ সুখময় চক্রবর্তী, বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায়, বর্ধমান রাজ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ প্রদীপ ব্যানার্জী, বর্ধমান সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাবির আহমেদ, বিশিষ্ট চিকিৎসক সৌমিক ঘোষ, ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন এর এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার তারকনাথ রায়, বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী, বর্ধমান সহযোদ্ধার সভাপতি ঋষি গোপাল মন্ডল, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, রাজ কলেজের এনএসএস বিভাগের প্রোগ্রাম ইনচার্জ হেমন্ত নবজিৎ রাম, ওম শংকর দুবে সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্র ছাত্রীরা। 

এদিন উপস্থিত বিশিষ্টজনের বক্তব্য, আলোচনা, প্রশ্নোত্তর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে মানব পাচারের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতার বার্তা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায় এর স্বরচিত কবিতা পাঠের সঙ্গে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কৃষ্ণা সাহা'র নৃত্য পরিবেশনা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। গৌতমী দাসের যোগা নৃত্য, কবিতা ভবনের মানব পাচার বিষয়ক ন্যাট্যানুষ্ঠান সকলকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সাংবাদিক জগন্নাথ ভৌমিক।

বর্ধমান সহযোদ্ধা'র সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় এর পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।