Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Weather warning ৭ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি


 

Weather warning  

৭ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি 


Sangbad Prabhati, 1 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারত সরকারের ভূ বিজ্ঞান মন্ত্রণালয়। আজ থেকে ৭ জুন পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিরাজ করার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, পশ্চিমী বায়ু এই অঞ্চলের উপর বিরাজ করছে। 

ভারত সরকারের ভূ বিজ্ঞান মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালের দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ১ থেকে ৭ জুন পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পশ্চিমবঙ্গের জন্য তাপ তরঙ্গ সতর্কতা :

১ জুন বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।

২ জুন পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের অবস্থা বিরাজ করতে পারে‌।

৩-৫ জুন এক বা দুই জায়গায় তাপপ্রবাহের অবস্থা বিরাজ করতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, মালদা এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা।

পশ্চিমবঙ্গের বাকি জেলার এক বা দুই জায়গায় আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।

৬-৭ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের বাকি জেলার দু-এক জায়গায় আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।