Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Vishalakshi Temple শাকনাড়া গ্রামে বিশালাক্ষী দেবীর নতুন মন্দিরের উদ্বোধন


 

Vishalakshi Temple

শাকনাড়া গ্রামে বিশালাক্ষী দেবীর নতুন মন্দিরের উদ্বোধন




Sangbad Prabhati, 20 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার শাকনাড়া গ্রামে রথযাত্রার দিন নবনির্মিত বিশালাক্ষী দেবীর মন্দিরের উদ্বোধন হলো। উদ্বোধন করেন শ্যামসুন্দর চতুষ্পাঠির পন্ডিত কালীপদ মিশ্র। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে "পন্ডিত প্রেমচন্দ্র শিক্ষা কেন্দ্রের" উদ্বোধন করেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি প্রেমচন্দ্রের অধস্তন পঞ্চম পুরুষ। উল্লেখ্য এই কেন্দ্রে পন্ডিত কালীপদ মিশ্রের তত্ত্বাবধানে সংস্কৃত ভাষা শিক্ষা এবং পুরোহিত প্রশিক্ষণ চলবে। এদিন "বিশালাক্ষী দেবী : প্রেমচন্দ্র তর্কবাগীশ এবং চট্টোপাধ্যায় পরিবার" শীর্ষক এক অমূল্য গ্রন্থের উদ্বোধন করেন অধ্যাপক ড. সর্বজিৎ যশ, তিনি বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রবীণ শিক্ষাবিদ শক্তিপদ রায়, বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন প্রবীণ সমাজসেবী অজিত ভট্টাচার্য, গবেষক ও শিক্ষক ড. যুগল মুখোপাধ্যায়, সকাল থেকে মন্দিরে যাগ-যজ্ঞ-পূজার মাধ্যমে সমস্ত ক্রিয়া সম্পাদন করেন পুরোহিত রামপ্রসাদ বন্দোপাধ্যায়। 

       মন্দির উদ্বোধন উপলক্ষে নিজেদের পিতৃভূমিতে শিকড়ের টানে দূর-দূরান্ত থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যবর্গ এই মিলন মেলায় যোগদান করেন। কলকাতা নিউটাউনের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুভাষচন্দ্র ঘোষ, হাওড়ার বালি থেকে বিশিষ্ট গণিত শিক্ষক উদয় চট্টোপাধ্যায়, কল্যাণী ও হালিশহরের বিশিষ্ট শিক্ষক সন্দীপ চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে শাকনাড়া গ্রামে বিশালাক্ষী দেবীর মন্দির প্রাঙ্গন মুখরিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবী পলাশ কুমার রায়। 

        অনুষ্ঠানে মন্দিরের রূপকার বিশিষ্ট ইঞ্জিনিয়ার পথিকৃৎ চট্টোপাধ্যায়, প্রেমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরপুরুষ বিশ্বনাথ চট্টোপাধ্যায় এবং তার সহধর্মিনী সমাজসেবী প্রভা দেবী, চট্টোপাধ্যায় পরিবারের প্রবীণ সদস্যা রানী চট্টোপাধ্যায় এই মন্দির ও প্রেমচন্দ্র শিক্ষা কেন্দ্রের নির্মাণের মূল দায়িত্বে থাকা শ্যামল চট্টোপাধ্যায় সহ উপস্থিত সমস্ত গুণীজনদের সংবর্ধনা প্রদান করেন শাকনাড়া গ্রামের সুসন্তান প্রবীণ সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায়।