Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Rathyatra at Kulingram কুলীনগ্রামে পাঁচ শতাধিক বছরের প্রাচীন রথে মানুষের ঢল


 

Rathyatra at Kulingram

কুলীনগ্রামে পাঁচ শতাধিক বছরের প্রাচীন রথে মানুষের ঢল




Atanu Hazra
Sangbad Prabhati, 20 June 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের কুলীনগ্রাম ইতিহাস প্রসিদ্ধ একটি গ্রাম। এই গ্রামের সঙ্গে নাম জড়িয়ে আছে মালাধর বসু ও শ্রীচৈতন্য মহাপ্রভুর লিলাসঙ্গী যবন হরিদাসের। মালাধর বসুর জন্মস্থান এই গ্রাম। এখানে আছে প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার প্রাচীন মন্দির, আছে কৃষ্ণ মন্দির। যবন হরিদাস এখানে এসে আখড়া করেছিলেন। প্রাচীন কাল থেকেই এখানে হয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। কথিত আছে যে এখানকার রথের দড়ি পুরীতে যেত। সেই দড়ি পুরীর জগন্নাথ দেবের রথ টানার কাজে লাগানো হতো। আজ এই রথযাত্রার দিনে হাজার হাজার লোকসমাগম হয় কুলীনগ্রামে। 

রথের দড়িতে হাত ঠেকানোর জন্য মানুষের মধ্যে এক প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। এই রথযাত্রায় জগন্নাথ দেব কে প্রণাম ও অংশ নিতে সেখানে যান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। তিনি বলেন ঐতিহ্য পূর্ণ এই রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। এ এক অন্য অনুভূতি।