Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Rajdhani Express শক্তিগড়ে হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের গতিরুদ্ধ


 

Rajdhani Express

শক্তিগড়ে হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের গতিরুদ্ধ 




Sangbad Prabhati, 24 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শক্তিগড় জংশন ষ্টেশনে আটকে গেল আপ হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। শক্তিগড়ের আমড়ার কেবিনের কাছে ডাউন মেন লাইনে ওভারহেড এর তার ছিঁড়েই বিপত্তি ঘটে। গতিরুদ্ধ হয় হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের। জানা গেছে আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেন লাইনে একটি লোকাল ট্রেন যাওয়ার সময় ওভারহেড এর তার ছিঁড়ে পড়ে। ছেঁড়া তার পাশের আপ লাইনেও চলে আসে। ঠিক সেই সময় আপ লাইন দিয়ে হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আসছিল। যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য শক্তিগড় স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয় দিল্লিগামি রাজধানী এক্সপ্রেস কে। যদিও রেলের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে লাইনের উপর থেকে ছেঁড়া তার সরিয়ে ফেলার ব্যবস্থা করে। এই ঘটনায় প্রায় ৩০ মিনিট হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাজধানী ছাড়লেও অন্যান্য ট্রেন দীর্ঘ সময় আটকে থাকে।