Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Police Sub-inspector রাজ্য পুলিশের এক সাব-ইন্সপেক্টর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী


 

Police Sub-inspector

রাজ্য পুলিশের এক সাব-ইন্সপেক্টর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী 



Sangbad Prabhati, 1 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশের একজন সাব-ইন্সপেক্টর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার ঘটনা। মৃত সাব ইন্সপেক্টরের নাম পুষ্পেন ঘোষ(৪৬)। পুলিশ সূত্রে জানা গেছে, থানার ব্যারাকে নিজের ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই সাব ইন্সপেক্টর। বুধবার সন্ধ্যায় ডিউটি সেরে থানার ব্যারাকে চলে যান পুষ্পেন ঘোষ। এরপর বৃহস্পতিবার সকালে তিনি কাজে যোগ না দেওয়ায় তার সহকর্মীরা তাঁকে ডাকতে গেলে দেখতে পান পুষ্পেন বাবু ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে রয়েছেন। ঘটনার খবর পাওয়ার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। কি কারণে কর্তব্যরত একজন এস আই আত্মঘাতী হলেন সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে। জেলা পুলিশ তাঁর পরিবারের পাশে আছে'। উল্লেখ্য পুষ্পেন ঘোষের পরিবার বর্ধমানে থাকে।