Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

International Yoga day বর্ধমানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন


 

International Yoga day

বর্ধমানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন 




Sangbad Prabhati, 21 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বর্ধমান সদর লোকাল অ্যাসোসিয়েশন ভারত স্কাউট অ্যান্ড গাইডস এবং বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে রেনেসাঁ টাউনশিপ (DSS- 5) ময়দানে যোগ দিবস পালন করা হয়। যোগা শিক্ষিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় ও ভারত স্কাউট অ্যান্ড গাইডসের ডিভিশনাল ম্যানেজার জিতেন্দ্রনাথ চৌধুরী সহযোগিতায় বিশ্ব যোগা দিবস পালন প্রায় ১৫০ জনকে নিয়ে যোগব্যায়াম প্রদর্শনী হয়। 

 ২১ জুন নবম আন্তর্জাতিক যোগ দিবস। যোগের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার উদ্দেশ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস একটি যোগ প্রদর্শনীর আয়োজন করে বর্ধমানের ধোকড়াসহিদ স্থিত আমন্ত্রণ অনুষ্ঠান বাড়িতে। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন যোগ প্রশিক্ষক শ্যামল বিশ্বাস ও পূর্ণজিৎ পাত্র।

সংস্থার তরফ থেকে প্রতনু রক্ষিত, অর্ণব হালদার জানান, এই যোগা প্রদর্শনীতে অঙ্কুশ ক্লাবের প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগ প্রদর্শনীর সাথে সাথে প্রত্যেকটি যোগাসনের গুরুত্ব ও প্রাণায়ামের সঠিক নিয়ম সম্পর্কে আলোকপাত করা হয়। এই অনুষ্ঠানে মিলিত প্রয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনামী মুখার্জী, সৌরমী রায়, রুপালী দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ প্রকারের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্বপূর্ণ অবদান হলো "যোগ"। "আন্তর্জাতিক যোগ দিবস" উপলক্ষে আজ বর্ধমানের নবাবহাটের তালপুকুর আদিবাসীপল্লীতে ৫০ জন দুঃস্থ, সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া শিশুদের কল্যাণ কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠশালা"-র পক্ষ থেকে পাঠশালা প্রাঙ্গনে পালিত হলো "আন্তর্জাতিক যোগ দিবস" ও "পুষ্টির দিশা" কর্মসূচী। এই অনুষ্ঠানে "আমার পাঠশালা"-র ছাত্র-ছাত্রীরা বিভিন্ন যোগব্যায়াম-এ অংশগ্রহণ করে এবং সেই সঙ্গে পাঠশালার পক্ষ থেকে শিশুদের এবং তাদের অভিভাবকদের মধ্যে আম, পেয়ারা, লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "আমার পাঠশালা"-র সম্পাদক সন্দীপ পাঠক, সহসভাপতি মোশারফ হোসেন, সহসম্পাদক অতনু ঘোষ ও তপন পাল।