Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Election Campaign দেওয়াল লিখনে সবার নজর কাড়ছেন সিপিআইএম প্রার্থী


 

Election Campaign

দেওয়াল লিখনে সবার নজর কাড়ছেন সিপিআইএম প্রার্থী




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 25 June 2023

জগন্নাথ ভৌমিক, পশ্চিম বর্ধমান : দেওয়াল লিখনে সবার নজর কাড়ছেন সিপিআইএম প্রার্থী। একটা সময় ছিল যখন নির্বাচনী ছড়া, দেওয়াল লিখনে ব্যঙ্গচিত্র বা কার্টুন পাড়ার ঠেক কিংবা চায়ের দোকানের আড্ডা থেকে অফিসের টেবিলেও আলোচনার বিষয়বস্তু ছিল। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেসব এখন অনেকটাই ব্যাকডেটেড। তারই মাঝে পশ্চিম বর্ধমান জেলার নির্বাচনী চালচিত্রে কিছু লেখা এখন মানুষের মুখে মুখে। "বন্ধুই - হোক আর শত্রুই হোক ভরসা করলে যখনই ডাকবেন - তখনই পাবেন"। পশ্চিম বর্ধমানের উখড়া গ্রাম পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে সিপিআইএম প্রার্থী দিয়েছে ২০ টি আসনে। ২১ নম্বর সংসদ তেলিপাড়ায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সিপিআইএম প্রার্থী হয়েছেন স্বর্ণময় বন্দ্যোপাধ্যায়। তাঁরই দেওয়াল লিখনে এলাকার বামপন্থী মানুষজন অনুপ্রাণিত। স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় সিপিআএম পার্টির উখড়া ৫ নম্বর শাখা সম্পাদক। তিনি নিজেকে গরিব মানুষের আপনজন বলে উল্লেখ করে দেওয়ালে লিখেছেন - রাত বারোটা স্বর্ণময়, ভোরবেলায় স্বর্ণময়, সকালবেলায় স্বর্ণময়, দুপুরবেলায় স্বর্ণময়, ভরসা করলে যখনই ডাকবেন - তখনই পাবেন। তিনি এখন এলাকায় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। 

সব থেকে আশ্চর্য বিষয় যখন চারদিকে চলছে রাজনৈতিক রেষারেষি হানাহানি ঠিক তখনই সিপিআইএম প্রার্থী স্বর্ণময় বন্দ্যোপাধ্যায়ের দেয়াল লিখন এর পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মন্ডলের দেওয়াল লিখন। একদিকে স্বর্ণময় বাবু দেওয়াল লিখনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন করছেন। ঠিক তারই পাশে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় বাবু জোড়া ফুল চিহ্নে তাঁকে ভোট দেওয়ার আবেদন রেখেছেন। নির্বাচন কমিশনের কাছে এটা শান্তির বাতাবরণের এক উজ্জ্বল ছবি।

সিপিআইএম প্রার্থী স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় জনসংযোগে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে সারা দিন বাইক নিয়ে ঘুরছেন। এলাকার মানুষ তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। জয়ের বিষয়েও তিনি যথেষ্ট আশাবাদী।