Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

CPIM Win Uncontested পঞ্চায়েত ভোটে সিপিআইএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী


 

CPIM Win Uncontested

পঞ্চায়েত ভোটে সিপিআইএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 18 June 2023

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম দুটি গ্রাম পঞ্চায়েত আসনে বিজয়ী হয়েছে। জানা গেছে, বর্ধমান সদর দক্ষিণ মহকুমার রায়না ২ ব্লকের পাইটা ২ নং গ্রাম পঞ্চায়েতের একটি আসনে সিপিআইএম প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এখানে ১৯১ বুথে সিপিআইএম প্রার্থী সবিতা মাথুর বিজয়ী হয়েছেন। এছাড়া শ্যামসুন্দর ৯৮ নম্বর বুথে সিপিএম প্রার্থী ইসমাইল মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। 

সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী সংবাদ মাধ্যমে বলেছেন, শাসক দলের চোখ রাঙানি, হুমকি এবং মনোনয়নে বাধা দেওয়া সত্ত্বেও সিপিআইএম গ্রাম পঞ্চায়েতে ৭৬ শতাংশ, পঞ্চায়েত সমিতিতে ৮৫% এবং জেলা পরিষদে ১০০ শতাংশ প্রার্থী দিয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর পক্ষে ভালো ফলাফল হবে।