Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

CBI Investigation ১৪ পুরসভায় সিবিআই অভিযান, বাংলা জুড়ে আলোড়ন


 

CBI Investigation 

১৪ পুরসভায় সিবিআই অভিযান, বাংলা জুড়ে আলোড়ন 


Sangbad Prabhati, 7 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই প্রথমবার তদন্তে নেমে রাজ্যের ১৪টি জায়গায় হানা দিল সিবিআই। এই অভিযান ঘিরে সারা বাংলা জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। বুধবার রাজ্যের মোট ১৪টি পুরসভায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জানা গেছে, মোট ১৬টি দলে ভাগ হয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। যে পুরসভাগুলোতে সিবিআই হানা দিয়েছে তার মধ্যে রয়েছে ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, পানিহাটি, কামারহাটি, দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, টিটাগড়, টাকি, হালিশহর, বরানগর, শান্তিপুর ও কৃষ্ণনগর।

এদিকে পুরসভায় সিবিআই অভিযান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমকে বলেন, 'তৃণমূলকে ছোট করার জন্য, অপদস্থ করার জন্য তল্লাশি করছে সিবিআই। কাগজপত্র সব ঠিক থাকলে সিবিআই তল্লাশি করে কী করবে ? এইভাবে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না। তল্লাশি করতে হলে আদানির বাড়িতে করুক। কিন্তু সেটা তো ওরা করবে না।'

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'তল্লাশির নামে ত্রাস তৈরির চেষ্টা চলছে'। উল্লেখ্য পুরমন্ত্রীর দপ্তর সহ রাজ্যে ১৪ পুরসভায় সিবিআই তদন্ত চলছে।