Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু দু'লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান


 

প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু দু'লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান 


Sangbad Prabhati, 2 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রাকৃতিক বিপর্যয়ে পূর্ব বর্ধমান জেলায় মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের সহায়তা প্রদান করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বপন দেবনাথ। শুক্রবার জেলাশাসকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রীসহ অন্যান্যরা।

 জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানান কত মে মাসের ১৫ এবং ২৩ তারিখে কালবৈশাখী ঝড়ে বর্ধমান দু'নম্বর ব্লকে গাছ ভেঙে পড়ে দিলীপ কুমার ঘোষ প্রাণ হারিয়েছেন। জামালপুরে ভোম্বল ধারা নামে এক ব্যক্তি বাজ পড়ে মারা যান। রায়না এক ব্লকে তেল চাপা পড়ে সাবিত্রী কুন্ডু নামে এক মহিলার মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে মন্তেশ্বর ব্লকে ছাদ থেকে পড়ে সুজিত বর্মন নামে একজন প্রাণ হারিয়েছেন। আজ মৃতদের প্রত্যেকের পরিবারের হাতেই দু'লক্ষ টাকার করে চেক তুলে দেওয়া হয়েছে।

 এই অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, জেলা পরিষদের মেন্টার উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মহঃ ইসমাইল, বর্ধমান দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, ভিডিও সুবর্ণা মজুমদার, জামালপুর ব্লকের ভিডিও শুভঙ্কর মজুমদার সহ জেলা ও অন্যান্য ব্লকের আধিকারিকরা।