Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়ি বাড়ি প্রচারে বিজেপি


 

বাড়ি বাড়ি প্রচারে বিজেপি




Atanu Hazra
Sangbad Prabhati, 25 June 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পঞ্চায়েত ভোটে শাসক দল প্রচারের ঝড় তুললেও পিছিয়ে নেই বিরোধীরাও। সবাই নিজেদের মতো করে প্রচার সারছেন। বিজেপির পক্ষ থেকে জামালপুর ২ নং অঞ্চলের ১৬৩ নং বুথে প্রচার কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের দুই প্রার্থী রামকৃষ্ণ চক্রবর্তী ও মনিকা পাল, পঞ্চায়েত সমিতির প্রার্থী গণেশ পাল। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা দলীয় প্রার্থীর জন্য প্রচার করেন। রামকৃষ্ণ বাবু বলেন অভূতপূর্ব ভাবে মানুষের সাড়া পাচ্ছেন তাঁরা। এবং পঞ্চায়েত ভোটে এই বুথে জেতার ব্যাপারে তাঁরা আশাবাদী।