Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উল আজহা উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান


 

ঈদ উল আজহা উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 



Atanu Hazra 
Sangbad Prabhati, 30 June 2023

অতনু হাজরা, জামালপুর : শান্তিপূর্ণ ভাবে ঈদ উল আজহা পালিত হলো জামালপুরে। সেই ঈদকে সামনে রেখে জামালপুরের সেলিমাবাদের কাজী মহল্লায় আমরা ক'জনের উদ্যোগে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রথম দিনে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

 আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, বিদায়ী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর এক পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডা: ঋত্বিক ঘোষ, সেলিমাবাদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার সহ অন্যান্যরা। আজ প্রথমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জামালপুর থেকে রাজ্যের মেধা তালিকায় নবম স্থানাধিকারি মোনালিসা পাল কে সম্বর্ধনা দেওয়া হয়। আজকের এই স্বাস্থ্য শিবির টি করতে সহায়তা করেছে ক্যামরী হাসপাতাল, বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন। ১০০ জন রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন বলে উদ্যোক্তারা জানান। 

সবচেয়ে বড় বিষয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারীক ডাঃ ঋত্বিক ঘোষ তিনি নিজে উদ্যোক্তাদের ও অন্যান্য রক্তদাতাদের উৎসাহ দিতে এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রক্ত পরীক্ষা, চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় সহ অন্যান্য চিকিৎসা করা হয়। ছিলেন সাধারণ বিশেষজ্ঞ চিকিৎসক টিম। শনিবার এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা হবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিল্লি এমসের চিকিৎসক ডা: সুজয় চ্যাটার্জী। তিনিও এলাকার বহু মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন। আগামী পরশু অর্থাৎ রবিবার মীরাক্কেল খ্যাত রাজু মিদ্দ্যা আসবেন এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য।