Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থদের ছানি অপারেশনের জন‍্য চক্ষু পরীক্ষা শিবির




দুঃস্থদের ছানি অপারেশনের জন‍্য চক্ষু পরীক্ষা শিবির



Sk Samsuddin
Sangbad Prabhati, 18 June 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হাটপুকুর মামুন ন‍্যাশানাল স্কুলে রোটারি ক্লাব হুগলী আই হসপিটাল এর ব্যবস্থাপনায় দুঃস্থদের চোখের ছানি অপারেশনের জন‍্য চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। প্রায় তিনশ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ১৪০ জনের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুব শীঘ্রই দফায় দফায় তাদের বাঁশবেড়িয়ায় রোটারি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে দেওয়া হবে বলে জানান আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন। এদিন চক্ষু পরীক্ষা শিবির ছাড়াও কলকাতা ফরটিস হসপিটাল এ্যান্ড কিডনি ইনস্টিটিউট এর সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও পিএসএ টেস্ট করা হয় এবং বর্ধমানের মেডিডন ডায়াগনেস্টিক ও পলিক্লিনিক এর সহযোগিতায় ব্লাড সুগার, প্রেসার, ইসিজি ইত্যাদি পরীক্ষাও বিনামূল্যে করা হয়। 

এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর শেখ ইউসুফ, মানসুরা বেগম, ডাঃ চিরঞ্জীব ঘোষ, আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।