Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চালকদের বৈধ পরিচিতি পত্র ছাড়া টোটো চলাচল নিষিদ্ধ হতে চলেছে



 

চালকদের বৈধ পরিচিতি পত্র ছাড়া টোটো চলাচল নিষিদ্ধ হতে চলেছে 




Sangbad Prabhati, 1 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : টোটো নিয়ে বড় পদক্ষেপ নিল বর্ধমান পৌরসভা। চালকের পরিচিতি পত্র ছাড়া বর্ধমান শহরে টোটো চলাচল নিষিদ্ধ করতে চলেছে বর্ধমান পৌরসভা। বৈধ টোটোর চালকদের বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে পরিচিতি পত্র সংগ্রহ করতে হবে। সেই পরিচিতি পত্র যাদের থাকবে না তারা কোনভাবেই রাস্তায় টোটো নিয়ে উঠতে পারবে না। পরিচিতি পত্র ছাড়া টোটো রাস্তায় উঠলে পুলিশ তাদেরকে ধরবে এবং জরিমানা করবে, প্রয়োজনে টোটো বাজেয়াপ্তও করা হতে পারে। এমনই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বর্ধমান পৌরসভা। 

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, বর্তমানে বর্ধমান শহরে সাড়ে তিন হাজার বৈধ টোটো চলাচল করে, এই টোটো গুলোকে নীল এবং সবুজ দুটো রঙে ভাগ করে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে পঞ্চায়েতের কোন টোটো বর্ধমান শহরে চলাচল করতে পারবেনা। সেই জন্যই বর্ধমান শহরের টোটো চালকদের আই কার্ড প্রদান শুরু হয়েছে। শুরুতেই আজ ২০ জন টোটো চালকের হাতে আইডেন্টিটি কার্ড তুলে দেওয়া হয়েছে। আই কার্ড পেয়ে খুশি টোটো চালকরা।